শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
৭৭ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর

সৈয়দ মিজান::
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
[ঢাকা, জানুয়ারি ২৮, ২০২৬] বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ (২৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআইই) ২০২৬। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের যাত্রায় নিজেদের অঙ্গীকারকে আরও জোরালোভাবে তুলে ধরে এই আয়োজনে প্লাটিনাম স্পনসর হিসেবে অংশ নিয়েছে স্যামসাং।

চার দিনব্যাপী এই এক্সপোর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা। ‘টেকিং বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রদর্শনী দেশের বড় প্রযুক্তি আয়োজনগুলোর একটি।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিনির্ধারক, শিল্পসংশ্লিষ্ট নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, উদ্ভাবক এবং আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডগুলো। এ আয়োজনের লক্ষ্য তথ্যপ্রযুক্তি খাতে খাতে বাংলাদেশের অগ্রগতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা।

প্লাটিনাম স্পনসর হিসেবে এক্সপোতে স্যামসাং তাদের সর্বশেষ সংযোজিত স্মার্টফোন ও ট্যাবলেটগুলো প্রদর্শন করছে। পাশাপাশি, আধুনিক বিভিন্ন ডিভাইসে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, যা উদ্বোধনী দিনে দর্শনার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে।

এ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের এমএক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস মোহাম্মদ মাসুদুল হক ভূঁইয়া বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্লাটিনাম স্পনসর হিসেবে এমন একটি উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানটি উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং ডিজিটাল ক্ষমতায়নের ক্ষেত্রে আমাদের লক্ষ্যকে প্রতিফলিত করে। আমরা বিশ্বাস করি, বৈশ্বিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারবে। আর এই যাত্রায় দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে পাশে থাকবে স্যামসাং।”

আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ডিডিআইই ২০২৬-এ আগামী তিন দিনে প্রায় ৩ লাখ দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এক্সপোতে উদ্ভাবন, ডিজিটাল লাইফস্টাইল, স্থানীয় উৎপাদন, আন্তর্জাতিক ব্র্যান্ড, মেগা সেল, সেমিনার ও বি২বি ম্যাচমেকিংসহ বিভিন্ন থিমভিত্তিক জোনে ১৩০টিরও বেশি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে।

এ বছর প্রদর্শনীতে ১ শ’টিরও বেশি দেশি-বিদেশি আইসিটি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে ডিজিটাল ডিভাইস, স্মার্ট সল্যুশন, উৎপাদন সক্ষমতা এবং নতুন প্রযুক্তির অগ্রগতি প্রদর্শিত হচ্ছে।

ডিডিআইই ২০২৬-এ শক্তিশালী উপস্থিতির মাধ্যমে স্যামসাং আবারও প্রমাণ করছে যে তারা বাংলাদেশে উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি। একই সঙ্গে দেশের ডিজিটাল ইকোসিস্টেম শক্তিশালী করা এবং স্থানীয় উদ্ভাবনকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই সময় দর্শনার্থীরা আধুনিক প্রযুক্তির সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি, বিশেষ অফার এবং জ্ঞানভিত্তিক সেশন দেখার সুযোগ পাবেন।



বিষয়: #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ