সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » ছাতকে ইউপি চেয়ারম্যান অদুদ আলম কারাগারে
ছাতকে ইউপি চেয়ারম্যান অদুদ আলম কারাগারে
আনোয়ার হোসেন রনি, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সিলেটের নগরী থেকে গ্রেপ্তার হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা আওয়ামী লীগের যুন্ম সম্পাদক ও কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম। সে কালারুকা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। গত সোমবার সকালে কোতোয়ালি থানায় থেকে তাকে সিলেটের কারগারে পাঠানো হয়েছে। গত রোববার বিকেলে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সিলেট নগরীর জালালাবাদ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অদুদ আলমের বিরুদ্ধে গত ৩ সেপ্টেম্বর সিলেট নগরীর কোতোয়ালি থানায় মামলা (নং-০৬/৪০৫) রুজু করা হয়। নাশকতা সহিংসতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামি অদুদ আলমকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব-৯। র্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত বোরবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, সিলেট নগরীর চারাদিঘিরপার আল আমি আবাসিক এলাকার হাবিব উল্লার ছেলে আলাল আহমদ বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর ১১৭ জনের নামোল্লেখসহ ২শ’জনকে অজ্ঞাত আসামী করে কোতোয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন। এ মামলার ৪৫ নম্বর আসামি গ্রেপ্তার হয়েছেন অদুদ চেয়ারম্যান।
বিষয়: #ছাতক










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 