শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতে যে পাঁচ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাতে যে পাঁচ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা
২৮৬ বার পঠিত
মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতে যে পাঁচ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা

রাতে যে পাঁচ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কারাতে দেশের পাঁচ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যেতে পারে।

২৮ মে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে কয়েক দিনের ভারি বর্ষণে কেটেছে গরমের তীব্রতা। তবে তাপমাত্রা আবারও বাড়তে পারে বলছে আবহাওয়া অফিস। যদিও এপ্রিল ও মে মাসের মতো পরিস্থিতি তৈরি হবে না বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া বুধবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে মঙ্গলবার দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। যদিও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বুধবার আবারও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বৃহস্পতিবার (৩০ মে) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও জানানো হয়েছে এ বিজ্ঞপ্তিতে।



বিষয়: #  #


প্রধান সংবাদ এর আরও খবর

সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ। সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা ৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সমীকরণ:-ত্রয়োদশ সংসদ নির্বাচন হবিগঞ্জ-২ আসনে ঝুকিপূর্ণ ২০টি সেন্টার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঘড়ি থাকলে-ও জামানত হারাতে পারে ৩ প্রার্থী।।বিজয়ের পথে ধানের শীষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা:
পটুয়াখালীতে টাকা দেয়ার সময় জামায়াত নেতা আটক
রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক
তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী
সুনামগঞ্জ রিটার্নিং অফিসার ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও বিচার পাননি নাছির চৌধুরী
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার
এবার মুরাদনগরে টাকাসহ ইউনিয়ন জামায়ত আমির আটক
৫০ নয়, ঠাকুরগাঁওয়ে আটক জেলা জামায়াত আমিরে কাছে পাওয়া গেল ৭৪ লাখ টাকা
ধানের শীষে বিশাল ভোটে সমীকরণ সুনামগঞ্জ–৫ আসনে বিএন‌পির প‌ক্ষে আওয়ামীলীগের