রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুয়েতের নতুন ক্রাউন প্রিন্সের নাম ঘোষণা
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্সের নাম ঘোষণা
কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হলেন শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ। শনিবার (১ জুন) দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
২ জুন, রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শনিবার কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহর নাম ঘোষণা করেছেন দেশটির আমির।
শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ দেশটির প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এ সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর আগে, ২০১১ সাল থেকে প্রায় আট বছর তিনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
রয়টার্স বলছে, কুয়েতের নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ পরে ৮৩ বছর বয়সি আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ সংসদ ভেঙে দেন। এরপর দেশটি মে মাসে নতুন করে রাজনৈতিক অস্থিরতায় নিমজ্জিত হয়। এ সময় সংবিধানের বেশকিছু ধারাও স্থগিত করেন তিনি।
উপসাগরীয় অন্যান্য দেশ থেকে কুয়েতের শাসন ব্যবস্থা কিছুটা ভিন্ন। পার্লামেন্ট থাকা সত্ত্বেও দেশটির বেশিরভাগ ক্ষমতা রাজপরিবারের কাছে সীমাবদ্ধ।
প্রসঙ্গত, নতুন ক্রাউন প্রিন্স শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ ১৯৭৭ সালে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
বিষয়: #কুয়েত










নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু 