মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
কানাইঘাট সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
বজ্রকণ্ঠ নিউজঃ

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড়সহ বিবিধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল ৬টার দিকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে এক অভিযানে এসব মালামাল জব্দ করে বিজিবি।
আজ বিজিবি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ণিত স্থান দিয়ে বালু ভর্তি একটি ট্রাক যাওয়ার সময় বিজিবি টহলদল সন্দেহজনকভাবে ট্রাকটিকে চ্যালেঞ্জ করে থামায়। এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়: #কানাইঘাট #সীমান্ত




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
