শিরোনাম:
●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে ●   দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ ●   ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ●   বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান ●   সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক ●   সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক ●   শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 ●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে ৯ মাসে ৬ পর্যটকের মৃত্যু
প্রথম পাতা » প্রধান সংবাদ » কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে ৯ মাসে ৬ পর্যটকের মৃত্যু
৫৩২ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে ৯ মাসে ৬ পর্যটকের মৃত্যু

বজ্রকণ্ঠ নিউজঃ
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে গিয়ে ৯ মাসে ৬ পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতে নেমে অনিরাপদ গোসলে প্রাণ যাচ্ছে স্থানীয় বাসিন্দাসহ অনেক পর্যটকের। প্রতিবছর অসংখ্য তাজা প্রাণ ঝরছে সমুদ্রে। সমুদ্রে নিরাপদে গোসলের জন্য নেই সি নেটিং ব্যবস্থা কিংবা নেই কোনো ডুবুরি।

এ ছাড়াও উদ্ধারকাজে ব্যবহারের জন্য নেই কোনো নৌযান এবং উদ্ধার সরঞ্জাম। শুধু ভাটার সময় কেবল লাল পতাকা উড়িয়ে কক্সবাজার সৈকতে চলছে হাজারো পর্যটকের নিরাপত্তা দেওয়ার কাজ। ফলে ঝুঁকিপূর্ণ সৈকতে গোসল করতে গিয়ে পর্যটকদের মৃত্যুর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক বছরে মারা গেছেন ছয় পর্যটক।

পর্যটকদের নিরাপত্তা ও সমুদ্রসৈকত রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয় বিচ ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটি সৈকতে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, আধুনিক উদ্ধার যান ক্রয়, অভিজ্ঞ ডুবুরি নিয়োগসহ নানা পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হলেও কার্যত কিছুই হয়নি। কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত সমুদ্রসৈকতের ব্যবস্থাপনায় এই কমিটি থাকলেও সৈকতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির কোনো কার্যক্রম নেই। সমুদ্রে গোসলে একমাত্র ভরসা সি সেইফ লাইফ গার্ড।

বেসরকারি উদ্ধারকারী সংস্থার সি লাইফ গার্ডের তথ্যমতে, চলতি বছরে ৯ মাসে সমুদ্রে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে ছয় পর্যটকের। একই সময়ে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে দুই শতাধিক।

সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, সি সেইফ লাইফ গার্ড সম্পূর্ণ একটি বেসরকারি প্রতিষ্ঠান। সমুদ্রসৈকতের তিনটি পয়েন্টে দুই শিফটে এই প্রতিষ্ঠানের ৩০ জনের মতো কাজ করেন। তবে তারা বেশি বেতনও পান না। মূলত আমরা মানবসেবায় এই কাজ করে যাচ্ছি। সমুদ্রে প্রতিদিন লাখো মানুষ গোসল করতে আসেন। লাখো মানুষকে ৩০ জন মানুষ কীভাবে কন্ট্রোল করবে। তার মধ্যে আমাদের উন্নতমানের সরঞ্জামও নেই। যদি সরকার আমাদের কিছুটা সহযোগিতা করেন তাহলে আমরা সৈকতের মৃত্যুর মিছিল কিছুটা থামাতে পারবো। গত ৯ মাসে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছয়জনের মৃত্যু হয়েছে। সৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যাওয়ার সময় আমরা দুই শতাধিক পর্যটক উদ্ধার করেছি।

সি সেইফ লাইফ গার্ডে আরেক কর্মকর্তা জয়নাল আবেদীন ভুট্টু বলেন, বেশির ভাগ পর্যটকের মৃত্যু হয়েছে নির্ধারিত সুইমিং জোনে গোসল না করা এবং হাঁটুপানির সীমা অতিক্রম করে গভীরে যাওয়ার কারণে। এ ছাড়াও সৈকতে লাগানো লাল-হলুদ পতাকার সংকেত না মানার কারণেও সৈকতে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, কক্সবাজারকে পর্যটনবান্ধব করতে হলে সবার আগে প্রয়োজন নিরাপদ সমুদ্র গোসল। সৈকতে পর্যটকরা ডুবে গেলে উদ্ধারের জন্য সরঞ্জামের অভাব আছে। এজন্য চিকিৎসাকেন্দ্রসহ উন্নতমানের সরঞ্জাম দরকার। সমুদ্রে নিরাপত্তা গোসলের জন্য নেই সি নেটিং ব্যবস্থা। কক্সবাজারকে নিয়ে সরকারের আলাদা নজর দেওয়া দরকার।

পরিবেশবাদী সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস সভাপতি ইরফান উল হাসান বলেন, সৈকতকেন্দ্রিক বিচ ম্যানেজমেন্ট কমিটি নামক একটি কমিটি এক দশক ধরে কক্সবাজার সৈকতের উন্নয়নে কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারেনি। তবে সৈকতকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে বিভিন্ন উৎস থেকে নিয়মিত অর্থ আদায় করে যাচ্ছে। এই অর্থ আদায় হয়েছে সৈকতে ভ্রাম্যমাণ হকার, কিটকট ব্যবসায়ী, ফটোগ্রাফার, বিভিন্ন ইভেন্ট, কনসার্টের আয়োজন, অনুদানসহ নানা উৎস থেকে। কিন্তু তারা সৈকতের সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তার জন্য একটা টাকাও খরচ করেনি। উলটো নিজেদের প্যাকেট ভারী করেছে। সৈকতে গোসলে নেমে পর্যটকদের মৃত্যুর মিছিল থামানো দরকার। না হয় পর্যটক আসবে না।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের ওসি গাজী মিজান বলেন, পর্যটকদের সচেতন করতে আমরা প্রতিনিয়ত মাইকিং করি। কিন্তু অনেক পর্যটক কথা না শুনে গোসল করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে।



বিষয়: #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড  ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷  ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই  বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু