সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » প্রেমিকের প্রতিশোধ নিতে ৭৩ পুরুষের সঙ্গে প্রতারণা!
প্রেমিকের প্রতিশোধ নিতে ৭৩ পুরুষের সঙ্গে প্রতারণা!
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

কোনো কারণে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলে অনেকেই প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। নানাভাবে প্রতিশোধ নেওয়ারও চেষ্টা করে থাকেন। কিন্তু তাই বলে প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা! শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। দেশটির পুলিশ একজন ট্রান্সজেন্ডার নারীকে গ্রেপ্তার করেছে; যিনি তার প্রেমিকের ওপর প্রতিশোধ নিতে ৭৩ জনের সঙ্গে প্রতারণা করেছেন। হাতিয়ে নিয়েছেন সাড়ে ৭ কোটির বেশি টাকা।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রান্সজেন্ডার ওই নারীর নাম এমি। থাই পুলিশ তার বিরুদ্ধে প্রতারণার তদন্ত করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এমির সাবেক প্রেমিক ছিলেন জাপানিজ। প্রেমিক তাকে ছেড়ে যাওয়ার পর তিনি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। এরপর তিনি জাপানিজদের টার্গেট করে প্রতারণা শুরু করেন। তিনি একেকজনের কাছে গিয়ে একেক ধরনের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন। কখনো বলতেন তিনি তার পার্স ও পাসপোর্ট হারিয়ে ফেলেছেন, আবার কখনো বলতেন তিনি অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। সম্প্রতি একজন জাপানিজ নাগরিক থাইল্যান্ড ভ্রমণে গিয়ে এমির প্রতারণা শিকার হন। এরপর বিষয়টি সামনে আসে।
বিষয়: #প্রতারণা #প্রতিশোধ #প্রেমিক










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 