মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনবাগে পুকুরে শামুক ধরতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
সেনবাগে পুকুরে শামুক ধরতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর সেনবাগে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই বোন হলো—একই গ্রামের বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন ঘরের পাশের পুকুর ঘাটে মুখ ধোয়ার জন্য যায়। এসময় তারা ঘাটে একটি শামুক দেখতে পায়। একপর্যায়ে বড় বোন অহি শামুক ধরতে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ছোট বোন ছহিরও পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির সিসি ক্যামেরার ফুটেজেও এ দৃশ্য দেখা গেছে।
পরে সকাল ৭টার দিকে তাদের এক চাচা পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই বোনকেই মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, “পুকুরের ঘাটলায় শামুক ধরতে গিয়ে বড় বোন পানিতে পড়ে যায়। তাকে ধরতে গিয়ে ছোট বোনও ডুবে মারা যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
বিষয়: #পুকুর #মর্মান্তিক #মৃত্যু #শামুক #সেনবাগ










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 