সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি
ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি::

কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ “ক্রাফট ইন্সট্রাক্টর”দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনীভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে “ক্রাফট ইন্সট্রাক্টর” পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপুর্ন মিছিল ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। সোমবার জেলা কালেক্টরেট চত্বরে এ কর্মসূচী পালন করা হয়।
“ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, দেশ গড়ার হাতিয়ার” এই শ্লোগানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শান্তিপুর্ন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মো: আব্দুস সালাম, মো: জুবায়ের হোসেন, মো: জাকির হোসেন, মো: মুস্তাকিম, মো: রকি, আরিফ ফয়সাল, মো: আবু সাঈদ, আলনাউন, মদিনাসহ শিক্ষার্থীগণ।
৬ দফা দাবিগুলো হলো-কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহি:র্ভুত কোন জনবল থাকতে পারবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিষ্টার পূর্ন মেয়াদের (৬ মাস) করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রæত অপসারণ, কারিগরি সেক্টরে সকল শুণ্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রæত সম্পুর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা, উপসহকারী প্রকৌশলী (১০ম) গ্রেড পদে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ার ব্যাতিত অন্য কেউ আবেদন করতে পারবে না; উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি।
বিষয়: #কর্মসূচি #ঠাকুরগাঁও #প্রতিবাদ










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
