সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তোতা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া একই গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তোতা মিয়ার সাথে প্রতিবেশি রশিদ আইজুল ও মোখলেসদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে আজ সকালে সার ছিটাতে যায় তোতা ও তার লোকজন। এসময় প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। পরে তোতা মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তোতা মিয়ার ছেলে মোহাম্মদ মামুন বলেন, আজ সকাল দশটার দিকে আমার বাবা ও আমার চাচাতো ভাই মোহাম্মদ বাদল আমন খেতে সার ছিটাতে যায়। এ সময় অপরপক্ষের রশিদ আইজুল, মুখলেস, তাদের উপরে হামলা করে,এতে আমার বাবা নিহত হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রকিবুল আলম জানান, হাসপাতালে আনার আগেই তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে তোতা মিয়া নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিষয়: #কৃষক #জমি #নিহত










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 