শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
৫ বার পঠিত
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

বজ্রকণ্ঠ, ক্রীড়া ডেস্ক ::

ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে চরম নিরাপত্তা সংকট। যুদ্ধাবস্থার কারণে ওই অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে চলাচলকারী একাধিক গন্তব্যের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ আন্তর্জাতিক বিভিন্ন উড়োজাহাজ সংস্থা। এমন বৈরী পরিস্থিতিতে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সৌদি আরবের জেদ্দায় আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিক নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে কয়েক দিন আগে মক্কায় গিয়েছিলেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাই হয়ে তার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি মাঝপথ থেকে ফের জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়।

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করা মুশফিক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে আমার বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।’

দেশে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমি এখন জেদ্দা বিমানবন্দরে আছি। আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারব, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।’

মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, দুবাই, শারজাহ, আবুধাবি ও কুয়েতসহ ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

এদিকে, বাংলাদেশ সিভিল এভিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘাতের জেরে বাহরাইন, কুয়েত, কাতার ও দুবাইসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই অঞ্চলগামী এবং সেখান থেকে পরিচালিত বহু ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।



বিষয়: #  #  #  #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ইরানের মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল
আমি যত দূর জানি সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানে শিক্ষাপ্রতিষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল অর্ধশতাধিক
ইরান-ইসরায়েল সংঘাতে জেদ্দায় আটকা মুশফিকুর রহিম
ইরানের প্রতিরক্ষামন্ত্রী-আইআরজিসি কমান্ডার নিহত
সাম্প্রদায়িক শক্তি প্রগতির দড়ি টেনে ধরতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদের আগামীদিনের কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
হামলার মুখে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল খামেনিকে
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিস্ফোরণ
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধ
মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী
বাহরাইনে মার্কিন ঘাটিসহ ৫ দেশে বিস্ফোরণ
বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত
আবুধাবিতে ইরানের ছোঁড়া ক্ষেপলাস্ত্র হামলায় নিহত ১
ইরানের স্কুলে ইসরায়েলের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ২৪
ছাতকে লন্ডন বিএনপি থেকে বহিষ্কৃত তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী,নির্যাতন–হামলা–মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো-এমপি রেজাউল ইসলাম
বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে-শেখ ফরিদুল ইসলাম
বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি