রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
চুক্তিতে অস্ত্র পাচারকালে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ যুবক গ্রেফতার
বজ্রকণ্ঠ::
![]()
কুষ্টিয়া থেকে অস্ত্র ও গুলিসহ ঢাকা যাওয়ার সময় মুন্না মন্ডল (২২) নামে এক যুবক রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুন্না কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভাগযোগ কাস্টম গ্রামের মনিরুল মন্ডলের ছেলে। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে লোকাল বাস তল্লাশী করে মুন্না নামে এক যুবক গ্রেপ্তার করা হয়। তার বহনকৃত ব্যাগ তল্লাশী করে দুটি বিদেশি পিস্তল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মুন্না জানিয়েছেন প্রতিটি অস্ত্র ১০ হাজার টাকা করে চুক্তিতে সে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঢাকার নবীনগর নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।
বিষয়: #অস্ত্র #গুলি #গ্রেফতার #চুক্তি #পাচারকাল #পিস্তল #বিদেশি #ম্যাগজিনসহ #যুবক










দক্ষিণ সুরমায় জুলাই শহীদ শাহাজাহানের পরিবারের পাশে জামায়াত
সিলেটে গরীব ও দুস্থদের মাঝে সরকারী ঈদ সহায়তা বিতরণ
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির 