সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
বজ্রকণ্ঠ অনলাইন ডেস্ক:

পাকিস্তানের রাজধানীতে কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বড় কোনো বিক্ষোভ করেছে পিটিআই নেতারা। খবর আল জাজিরা
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর দিকে জড়ো হচ্ছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেন, তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই।
লাহোরের পিটিআই নেতা এবং প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেন, দুর্নীতিবাজ এবং অপরিপক্ক রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান।
ইমরান খানের দলের নেতাকর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেট তেরি করে। কিন্তু পিটিআই নেতারা তা সরিয়ে শহরে ঢুকে পড়েন।
পিটিআইয়ের একজন সমর্থক রবিনা গফর আল-জাজিরাকে বলেন, মিছিল নিয়ে পৌঁছানো আমাদের জন্য সহজ ছিল না। সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। কিন্তু আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। কারণ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে আর আমরা আসব না এটা হতে পারে না। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।
পিটিআই নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে নানাভাবে চেষ্টা করেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করছে অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়ে মারছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিল পার্লামেন্টে অনাস্থ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলে রয়েছেন।
বিষয়: #ইমরান #খান










কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ 