শিরোনাম:
ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » কন্যা সন্তানের মা হলেন দীপিকা
প্রথম পাতা » বিনোদন » কন্যা সন্তানের মা হলেন দীপিকা
২২৫ বার পঠিত
সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কন্যা সন্তানের মা হলেন দীপিকা

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
কন্যা সন্তানের মা হলেন দীপিকা
প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন।

৮ সেপ্টেম্বর, রবিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত নিজেদের পক্ষ থেকে সন্তান আগমনের আনুষ্ঠানিক খবর ঘোষণা দেননি রণবীর-দীপিকা।

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণেশ চতুর্থীতে সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এর পরদিন শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা যায় এ দম্পতিকে।

অন্তঃসত্ত্বা দীপিকাকে হাসপাতালে দেখা যেতেই তার মা হওয়ার গুঞ্জন বেড়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান। কিন্তু তার অনেক আগেই হাসপাতালে দেখা যায় এই তারকা জুটিকে। এর পরদিনই দীপিকার কোলে সন্তান আসার খবর শুনা যায়।

কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশ্যুট করে ব্যাপক প্রশংসাও পেয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। ২০১৮-র ১৪ নভেম্বর ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর।

দীপিকাকে সর্বশেষ দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ছবির শুটিং করেছিলেন অভিনেত্রী। ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও দীপাবলিতে দীপিকার পরবর্তী সিনেমা ‘সিংহম এগেইন’ মুক্তি পাবে।



বিষয়: #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন