সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » সমাজ জাগরণে গণমত (সজাগ) এর কার্যনির্বাহী কমিটি গঠন
সমাজ জাগরণে গণমত (সজাগ) এর কার্যনির্বাহী কমিটি গঠন
কাজী নূর::

সমাজ জাগরণে গণমত (সজাগ) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে সাংবাদিক এস এম সোহেল ও সাংবাদিক হারুণ হাফিজ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সহ- সভাপতি সাংবাদিক গালিব হাসান পিল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ জসীম উদ্দীন, সদস্য মুহাম্মাদ হাবিবুর রহমান ও আল মামুন শাওন।
সভায় আগামী ২৫ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে যশোর পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়।
উল্লেখ্য ২০০৮ সালের অক্টোবরে আর্ট রিসার্চ কেন্দ্র ‘চারুপীঠ’ চত্ত্বরে কিছু উদ্যোমী তরুণ যুবাদের সমন্বয়ে সামাজিক সংগঠন হিসেবে ‘সজাগ’ এর আত্মপ্রকাশ ঘটে। যশোর সরকারি এমএম কলেজের (মাইকেল মধুসূদন কলেজ) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে ‘সজাগ’ এর যাত্রা শুরু হয়।
বিষয়: #কমিটি #কার্যনির্বাহী #গঠন #গণমত #জাগরণ #সজাগ #সমাজ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 