শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানে ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানে ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
৪৭৪ বার পঠিত
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন কর্মসুচির মাধ্যমে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানে ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

জিতু তালুকদার, মৌলভীবাজার:
বিভিন্ন কর্মসুচির মাধ্যমে  সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানে ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানে ১৫ তম মৃত্যুবার্ষিকীতে বক্তা বলেন, এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও অর্থনীতির চাকা সচলের একজন সমৃদ্ধ সুচিন্তক। তার হাত ধরেই দেশের ভঙ্গুর দশার অর্থনীতির সমৃদ্ধির যাত্রা শুরু। তিনিই এদেশে ভ্যাট প্রথার প্রবর্তন করেন। তিনি রাষ্ট্র ও জনগণের কল্যাণে যখনই যে সিন্ধান্ত নেওয়া উচিত তিনি তখনই সেই সিন্ধান্ত নিতেন। আর তা বাস্তবায়নেরও পথ সুগম করতেন। তিনি ছিলেন দৃঢ় চেতা ও স্পষ্টভাষী মানুষ। সর্বশ্রেণী ও পেশার মানুষকে খুব সহজেই আপন করে নিতেন। শিক্ষা, প্রশাসন ও দেশের সামগ্রীক উন্নয়ন সর্বস্থানেই তার সমান দৃষ্টি। কথাবার্তার সহজ সারল্যে, ভাবগার্ম্ভীযতায়, বক্তব্যে, কুটনৈতিক শিষ্টাচার ও শালীনতায় তিনি ছিলেন অতুলনীয়।
৫সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) বিকেলে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম.সাইফুর রহমানের ১৫ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর উদ্যোগে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আয়োজিত তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট উন্নয়নে দ্বায়িত্বশীল ব্যক্তিত্বেও অধিকারী, স্বাপ্নিক পুরুষ, সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন এম সাইফুর রহমান। যিনি দেশ বিদেশের অর্থনীতিকে গতিশীল করতে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি জাতীয় সংসদে ১২ বার বাজেট পেশ করে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশের দূর্বল অর্থনীতির ভীতকে সবল করতে এবং পরনির্ভশীলতা কমাতে ভ্যাট প্রথা চালুসহ নানা দৃষ্টান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তী সরকারও এই ধারা অব্যাহত রেখে পরিধি বৃদ্ধি করে। এম.সাইফুর রহমান শুধু বাংলাদেশের অর্থনীতিতে নয় দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে উজ্জ্বীত করতে নতুন ধারার প্রবর্তক ছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএফ এর গর্ভনিং বডির তিনি ছিলেন বাংলাদেশীয় সভাপতি। আর্দশবাদী রাজনীতিবীদদের এক উজ্জ্বল অনন্য দৃষ্টান্ত।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী এডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ দীন এর যৌথ পরিচালনায় স্মরণ সভার আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে গউছ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট শিক্ষাবীদ মোসলেহ উদ্দিন তারেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক এমপি,মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এম নাসের রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির উপদেষ্ঠা প্রবীণ আইনজীবী সুনীল কুমার দাস, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাতুক, এডভোকেট মামুনুর রশিদ।
অনুষ্ঠান শুরুর আগে এম সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলীর তৈরি প্রামণ্য চিত্র প্রদর্শন করা হয়। স্মৃতি পরিষদের সদস্য এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলিমের কুরআন তেলাওয়াতের মাধ্যম শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে দেশে দ্বিতীয় স্বাধীনতায় নিহত সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা শেষে মরহুমের আতœার মাগফেরাত কামনায় ও ২য় স্বাধীনতা যুদ্ধ শহীদের স্মরণে ও দেশ জাতির কল্যাণে মুনাজাত করা হয় ও শিরণী বিতরণ করা হয়। এর আগে সকালে স্মৃতিপরিষদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এম সাইফুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ জোহর পরিবারের পক্ষ থেকে মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে এম.সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দান হইতে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়ীয়া জেলার খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।



বিষয়: #  #  #  #



আর্কাইভ

---
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত