বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট
ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট
বজ্রকণ্ঠ ডিজিটাল ডেস্ক:

অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোগপতি ও বিনিয়োগকারী আলিয়া। এড-এ-মাম্মা বলে নিজের একটি জামাকাপড়ের ব্র্যান্ড রয়েছে তার। যার পথচলা শুরু হয় ২০২০ সালে। এমনকি তিনি গুচির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এবার ল’রিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি।
ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরের পর ব্র্যান্ডের মুখ হিসেবে বেছে নেওয়া হল আলিয়াকে। ব্র্যান্ডের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে ল’রিয়ালের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়াকে স্বাগত জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘মহিলারা ক্ষমতাশালী, এটা যেন তারা সবসময় বুঝতে পারে। আলিয়ার এই চিন্তাধারার সঙ্গে আমাদের লক্ষ্যে মিল পাওয়া যায়। অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমরা আপ্লুত।’
এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভক্ত-অনুরাগীদের জন্য প্রায়শই বিভিন্ন স্কিনকেয়ার টিপস শেয়ার করেন তিনি। এবার আলিয়াকে ল’রিয়ালের বিজ্ঞাপনেও দেখা যাবে।
উল্লেখ্য, ব্যক্তি জীবনে ২০২২ রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। মুম্বাইয়ে খুব কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠানে বিয়ে করেছিলেন এই জুটি। একই বছরের নভেম্বরে তাদের মেয়ে রাহার জন্ম হয়।
বিষয়: #অ্যাম্বাস #আলিয়া #ডিজিটাল #ডেস্ক #প্যারিস #বজ্রকণ্ঠ #ব্র্যান্ড #ভাট #ল’রিয়াল










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 