বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » চাঁদাবাজদের কাছে জিম্মি হওয়া তিন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড
চাঁদাবাজদের কাছে জিম্মি হওয়া তিন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড
মনির হোসেন
চাঁদাবাজদের কাছে জিম্মি হওয়া তিন নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। ৪ সেপ্টেম্বর বুধবার সকালে ফতুল্লার বুড়িগঙ্গা নদী সংলগ্ন এলাকা থেকে নাবিকদের উদ্ধার করা হয়।
৪ সেপ্টেম্বর বুধবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক।
তিনি বলেন, ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ৮টায় ফতুল্লা থানাধীন আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেড এর একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১ এর ৩ জন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় গমন করলে কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি চাঁদা দাবি করে নাবিকদের জিম্মি করে রাখে।
পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় মুঠোফোন এর মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোষ্টগার্ড এর সহযোগিতা কামনা করে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষনাৎ বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর ০৮ সদস্যের একটি আভিযানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে। তিনি আরও বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়: #কোস্টগার্ড










সিলেট নগরীর আম্বরখানায় জামায়াতের লিফলেট বিতরণ
শান্তিগঞ্জে জেবিবি উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল
অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি
রাণীনগরে নয়া ওসির যোগদান
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ 