শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত - মাদরাসা বোর্ড চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক::
![]()
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নুরুল হক বলেছেন, সিলেট আইডিয়াল মাদরাসা সমšি^ত শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে| যুগান্তকারী সময়োপযোগী ইসলাম ও আধুনিক শিক্ষার এক মেলবন্ধন ˆতরিতে আইডিয়াল মাদরাসার ভূমিকা প্রশংসার দাবি রাখে| এর ধারা অব্যাহত রাখতে হবে| এতে দেশ ও জাতি উপকৃত হবে|
তিনি বুধবার সিলেট আইডিয়াল মাদরাসা পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন| সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান (কারিগরি) প্রফেসর মোঃ রুহুল আমিন|
এদিকে বৃহস্পতিবার সিলেট আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে ট্যালেন্ট এওয়ার্ড-২০২৫ ও ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাদ্রাসা ক্যাম্পাসে পৃথক সময়ে অনুষ্ঠিত হয়|
মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় ট্যালেন্ট এওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড, মাহবুবে এলাহি|
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে মেধাবী শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে| সেই মেধাবী ও যোগ্য নাগরিক ˆতরির আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছে সিলেট আইডিয়াল মাদরাসা|
অপরদিকে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী| প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুগের চ্যালেঞ্জ মোকাবেলার ও ইসলামি সমাজের উপযোগী মানুষ ˆতরির চেষ্টায় কাজ করে যাচ্ছে সিলেট আইডিয়াল মাদরাসা| শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সমšি^ত প্রচেষ্টায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব|
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার রেক্টর জাহেদুর রহমান চৌধুরী ও সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন|
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো ফারুক মিয়া, আহমদ আল মাসুদ, হাফিজ মোঃ ফখরুল ইসলাম, মোঃ আমিনুল বারী ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ|
বিষয়: #আইডিয়াল #উজ্জ্বল #চেয়ারম্যান #দৃষ্টান্ত #বোর্ড #মাদরাসা #শিক্ষা #সিলেট










দেশে ফিরে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল দয়াছ
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির জরুরী সভা
বানিয়াচং থানার নতুন ওসি শেখ নাজমুল হক
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
হবিগঞ্জে সিসিটিভিতে ধরা পড়া প্রাণীটি মেছো বিড়াল: আতঙ্কিত না হওয়ার পরামর্শ
শিবগঞ্জে ৮ হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ
ব্র্যাকের ‘মেধাবিকাশ সংযোগ ২০২৬’
রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ 