বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
মনির হোসেন
![]()
সেন্টমার্টিনে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল সোমবার বিকাল ৫টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #বিদেশি #মদ #সেন্টমার্টিন










রাণীনগরে নয়া ওসির যোগদান
সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক 