শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » বিশেষ » তদন্তে গতি আনতে ভারতের ‘বিশেষ টিম’, নেপালেও যাচ্ছেন তারা
প্রথম পাতা » বিশেষ » তদন্তে গতি আনতে ভারতের ‘বিশেষ টিম’, নেপালেও যাচ্ছেন তারা
৩৫০ বার পঠিত
শনিবার ● ১ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তদন্তে গতি আনতে ভারতের ‘বিশেষ টিম’, নেপালেও যাচ্ছেন তারা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড খতিয়ে দেখতে ‘বিশেষ তদন্ত দল’ গঠন করেছে ভারতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তদন্তে গতি আনতে ভারতের ‘বিশেষ টিম’, নেপালেও যাচ্ছেন তারাএই তদন্ত দলের নাম দেয়া হয়েছে ‘এসআইটি’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)। এটি একজন আইজির নেতৃত্বে তিনজন ডিআইজি এবং বিভিন্ন পর্যায়ের ১০-১২ জন কর্মকর্তা নিয়ে গঠিত হয়েছে। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দলটি আনার হত্যার বিস্তারিত তদন্ত করবে।

এদিকে, তদন্ত দলটি দ্রুততার সঙ্গে প্রযুক্তিগত তথ্যপ্রমাণ ও ফরেনসিক রিপোর্ট সংগ্রহের কাজটি নিশ্চিত করবে। এ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আখতারুজ্জামান শাহীনকে ধরতে ঢাকার পুলিশ ও ইন্টারপোলের সঙ্গে সমন্বয় করা হবে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনার খুন হন। পরে ঢাকা থেকে দিল্লি হয়ে কাঠমান্ডু, সেখান থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান শাহীন। অন্যদিকে, খবর প্রকাশিত হয়েছে যে, নেপালে শাহীনের সহযোগী সিয়াম হোসেন পালিয়ে আছেন। তা তদন্তের জন্য সিআইডির বিশেষ দলটি শিগগির নেপালেও যাবে।

আজ শনিবার তদন্তের অংশ হিসেবে নেপালের কাঠমান্ডু গেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। আজ সকালেই ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে তিন সদস্যের দলটি ঢাকা ছেড়ে যায়।

কাঠমাণ্ডু যাওয়ার আগে হারুন বলেন, ঝিনাইদহের মাননীয় সংসদ সদস্য- ওনার হত্যাকাণ্ডের কয়েকজন আসামি কাঠমান্ডুতে গিয়ে কেউ চলে গেছে, কেউ থাকতে পারে। সেই বিশ্বাসে আমরা সেখানে যাচ্ছি।

তিনি আরও বলেন, ইন্টারপোলকেও আমরা চিঠি দিয়েছি। ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি, এখানে সিয়ামসহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সিআইডির একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। দলটি এরই মধ্যে নেপাল সীমান্তে পৌঁছে গেছে। তারা সিয়ামকে ধরার বা হাতে পাওয়ার চেষ্টা করছে। তদন্তকারীদের একটি অংশের দাবি, বাংলাদেশ পুলিশও সিয়ামকে নিজেদের হেফাজতে নিতে চাইছে।

সংসদ সদস্য আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশে তিনজন ও কলকাতায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার সিআইডি ঢাকায় এসে ও ঢাকার ডিবি কলকাতায় গিয়ে সন্দেহভাজন গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেছে।

এর মধ্যে, বাংলাদেশে গ্রেপ্তার হওয়া তিনজনকে প্রথম দফায় রিমান্ড শেষে শুক্রবার আরও ৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ডিবি।

ভারত ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আনারকে খুনের বিষয়টি নির্দিষ্ট করে জানালেও তার মরদেহের হদিস দিতে পারছিলেন না। তদন্তের অংশ হিসেবে কলকাতায় গিয়ে সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংকে কয়েক কেজি মাংসের টুকরা উদ্ধারের কথা জানায় হারুনের নেতৃত্বাধীন ডিবির প্রতিনিধি দল। সেগুলোর সঙ্গে আনারের স্বজনদের ডিএনএ পরীক্ষার বিষয়টি এখন প্রক্রিয়াধীন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আনার ও শিলাস্তির মধ্যকার পুরো কথাবার্তা হাতে পেয়েছে কলকাতা সিআইডি। তাদের ধারণা, হত্যার পর আনারের ফোন থেকে যে ব্যক্তি হোয়াটসঅ্যাপ মেসেজ চালাচালি করেছিলেন, তিনিই সিয়াম হোসেন।

খবরে আরও বলা হয়েছে, সিআইডির কাছে তথ্য রয়েছে, চলতি বছরের প্রথম দিকে শাহীনের সহযোগী হিসেবে আরেক নারী কলকাতায় এসেছিলেন। সেই নারীকে খুঁজে বের করতে ঢাকার পুলিশকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। শিলাস্তির সঙ্গে ওই নারী মেসেজ আদান-প্রদান করেছে এমন তথ্য তাদের কাছে রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মে আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে কলকাতার বরাহনগরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হন। এরপর স্থানীয় থানায় জিডি করেন গোপাল বিশ্বাস। ২২ মে সকালে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার।



বিষয়: #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে
ছাতকবাসীর একটাই প্রত্যাশা-উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে ছাতকবাসীর একটাই প্রত্যাশা-উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর আজীবন সদস্য হলেন কবি রিপন শান
বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত বহুপাক্ষিক দুনিয়ায় ভারসাম্যের কূটনীতিতে বেশ সতর্ক অবস্থানে ভারত
পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আর্কাইভ

---
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার