শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বোদায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বোদায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে সানজিত দেব নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাসিরমন্ডলহাটের কাহারপাড়া গ্রামে। নিহত শিশুটি ওই গ্রামের কাঠমিন্ত্রি আমানন্দ দেবেরে একমাত্র সন্তান। পারিবারিক ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে খেলার সময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে খুজে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাখুজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে মন্ডলহাটে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান। বোদা সদর ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়: #বোদা










রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড
বাংলাদেশের স্বাধীনতা দিবসে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
রিটেনে এসাইলাম প্রার্থিদের দুঃসংবাদ বহু আবেদনকারীকে ফিরে যেতে হবে নিজ নিজ দেশে
দিরাইয়ে অভিনেত্রী সুজাতা আজিমকে সংবর্ধিত করলো বাংলাদেশ ফিমেইল একাডেমি
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড
দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লক্ষ টাকার চেক বিতরণ 