মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছাতকে নাশকতার অভিযোগে আ.লীগ–যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
![]()
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা, চাঁদাবাজি ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার সকালে থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ১১নং গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শামীম আহমদ (৫৪), যিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। একই ইউনিয়নের ১৩নং ভাতগাঁও ইউপির ঝিগলী গ্রামের শাবাজ মিয়ার ছেলে মোঃ রুমেল আহমদ (৩০), তিনি ভাতগাঁও ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি উপজেলার পাথারীপুর গ্রামের কাফরুল মিয়ার ছেলে কাজল মিয়াকেও (বয়স অপ্রকাশিত) পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতা, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি, চাঁদাবাজি এবং বিশেষ ক্ষমতা আইনের আওতায় একাধিক অভিযোগ রয়েছে। ছাতক থানায় দায়ের হওয়া এফআইআর নং–২৮, জি.আর. নং–২১৬, তারিখ ২২ জুলাই ২০২৫—ধারা 15(3)/250, The Special Powers Act, 1974—এর তদন্তে তারা আসামি হিসেবে শনাক্ত হন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার তিনজনকে মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এই অভিযানকে উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, এসব তৎপরতা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
বিষয়: #অভিযোগ #আ.লীগ #ছাতক #নাশকতার










যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা 