মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা
বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ থেকেঃ-
![]()
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ফার্মবাজার এলাকার উর্বর ধানী কৃষিজমিতে অনুমতি ছাড়া এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ২নং ভাকৈর ইউনিয়নের বাগাউরা মৌজার হরিনগর গ্রামের শুক্কুরশাহ ফকির পুত্র জামাল শাহকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০- এর ৭(ক) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় দুইটি ট্রাক্টর মাটি জব্দ করে নবীগঞ্জ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। যা পরে পৌরসভার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেম বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর জমির ক্ষতি হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
বিষয়: #অবৈধ #কাটা #জরিমানা #টাকা #নবীগঞ্জ #ভাব #মাটি #লক্ষ #হবিগঞ্জ










অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট 