মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রাঙ্গুনিয়ায় ইটভাটার ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
![]()
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটিকাটার গর্তে পড়ে রুমান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকার একটি ইটভাটায়।
নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার মাটিকাটার গর্ত থেকে রুমানের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়: #ইটভাটা #বছর #মর্মান্তিক #মৃত্যু #রাঙ্গুনিয়া #শিশুর










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 