রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপারেশন ডেবিল হান্টে ছাতকে রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার।।
অপারেশন ডেবিল হান্টে ছাতকে রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার।।
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
![]()
সুনামগঞ্জের ছাতকে অপারেশন “ডেবিল হান্ট” অভিযানে একটি রাজনৈতিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার এফআইআর নং-১৫ (তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং) অনুযায়ী The Special Powers Act, 1974 এর ১৫(৩)/২৫ডি ধারায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল হোসেন (৪৩) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল হোসেন ৪নং কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক। তিনি মদরিছ আলী ও রংমালা বেগমের পুত্র। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়ালম্বাহাটি গ্রামে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অপারেশন #আসামি #গ্রেফতার #ছাতক #ডেবিল #মামলা #রাজনৈতিক #হান্ট










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 