মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
সীতাকুন্ডে কোস্টগার্ডের অপারেশন ডেভিল হান্ট অভিযানে আ.লীগ নেতা আটক
মনির হোসেন::
![]()
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুন্ডে কোস্টগার্ডের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ডিসেম্বর রবিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বড়কুমিরার সোনারপাড়া পিএইচপি গেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে মোঃ রফিক (৫৮) কে আটক করা হয়।
অভিযানে আটককৃত ব্যক্তি সীতাকুন্ড থানার নিষিদ্ধ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য।
আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #অপারেশন #কোস্টগার্ড #ডেভিল #সীতাকুন্ড #হান্ট










খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ 