শনিবার ● ১ জুন ২০২৪
প্রথম পাতা » Draft » বোদায় এক সঙ্গে সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত
বোদায় এক সঙ্গে সহস্রাধিক কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত
বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় সহস্রাধিক কন্ঠে গত শুক্রবার সনাতন ধর্মের নারী-পুরুষ ধর্মগুরুর কণ্ঠে কন্ঠ মিলিয়ে একসঙ্গে পবিত্র গীতা পাঠ করেন। বোদা শ্রী শ্রী গোবিন্দ জিঁউ মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সহায়তায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখা এই গীতা পাঠের আয়োজন করেন।
বাংলাদেশ গীতা পাঠ সংগঠনের সভাপতি ধর্মগুরু প্রফুল্ল চন্দ্র রায় ও বদেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সভাপতি নীতীশ কুমার বক্সী মুকুল এই গীতা পাঠ করান। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির আহ্বায়ক ও বোদা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ উপলক্ষে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মদন মোহন রায়, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিচালনা কমিটির সদস্য কিশোর কুমার দত্ত, উদয় কুমার ঘোষ প্রমুখ। এছাড়াও দিনব্যাপী পূজা-অর্চনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
বিষয়: #বোদা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 