সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Draft » নির্দোষদের আ সা মি না করতে সিলেট বিএনপির আহবান
নির্দোষদের আ সা মি না করতে সিলেট বিএনপির আহবান

আওয়ামী লীগ সরকারের সময় হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় কোন নিরীহ কর্মকর্তা ও ব্যাক্তিকে আসামি এবং হয়রানি না করার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
আজ সোমবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, যারা বিরোধী দলের নেতাকর্মীদের উপর বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে, কোন অবস্থাতেই যেন কোন নির্দোষ ব্যক্তি ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হয়।
সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা হচ্ছে, কোন অবস্থাতেই ব্যক্তিগত প্রতিহিংসার কারনে কাউকে আসামী করা যাবেনা। যদি এই ধরনের কোন প্রমান পাওয়া যায় তবে সিলেট জেলা বিএনপি সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
বিষয়: #আ সা মি #নির্দোষ










ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ 