রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় বন্যার্তদের ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন
পাইকগাছায় বন্যার্তদের ত্রাণ সহায়তা দিলো কোস্টগার্ড পশ্চিম জোন
মনির হোসেন

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরী ত্রাণ সহায়তা দিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। খুলনা উপকূলের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩ টি গ্রাম। বন্যার পানির তীব্র স্রোতে ভেসে যায় ইউনিয়নের কয়েকশ ঘরবাড়ি। ২৫ আগস্ট রবিবার সকাল থেকেই কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা দেলুটি ইউনিয়নে উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয় কোস্টগার্ডের ত্রাণ সহায়তা। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ঔষধ বিতরণ করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন বলেন,
স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। সম্প্রতি অতিরিক্ত জোয়ারের কারণে খুলনার পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩টি গ্রাম প্লাবিত হওয়ার ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। ২৫ আগস্ট রবিবার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি বন্দীদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি অসহায় মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে কোস্টগার্ড।
বিষয়: #খুলনা










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 