রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » Default Category » তালেবান হামলায় পাকিস্তানে সেনাসহ নিহত ৭
তালেবান হামলায় পাকিস্তানে সেনাসহ নিহত ৭
![]()
আফগানিস্তান সীমান্তে আবার পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তি জানান দিল তালেবান।
৯ আগস্ট, শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশে বিদ্রোহী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর যোদ্ধাদের হামলায় অন্তত তিন সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আইসিপিআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, খাইবার জেলায় ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। টিটিপি এবং ‘গুল বাহাদুর গ্রুপ’-এর জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে রাজগল উপত্যকায় অনুপ্রবেশ করে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালায়। সেনাদের পাল্টা গুলিতে প্রাণ হারায় চার বিদ্রোহীও।
খাইবার জেলার লাগোয়া বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক টিটিপির ‘শক্ত ঘাঁটি’ হিসাবে পরিচিত। অনুপ্রবেশকারীরা হামলা চালিয়ে সেদিকেই পালিয়েছে বলে মনে করা হচ্ছে।
বস্তুত, শুক্রবারও বান্নুতে দু’টি পৃথক হামলা চালায় পাকিস্তানের তালেবান বাহিনী। তাতে তিন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক জখম হন।
বিষয়: #তালেবান #নিহত #পাকিস্তান #সেনা #হামলায়




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
