শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » Draft » গৌরীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
গৌরীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
ময়মনসিংহের গৌরীপুরে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে, শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোস্তাক আহমেদ প্রমুখ।
একইদিনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বাংলাদেশ তামাকবিরোধী জোট, ডব্লিউবিবি ট্রাস্ট, স্বজন সমাবেশ, সতিশা যুব ও কিশোর সংঘের আয়োজনে পৃথক ভাবে তামাকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিষয়: #গৌরীপুর










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 