শুক্রবার ● ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য- প্রশ্ন স্বস্তিকার
মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য- প্রশ্ন স্বস্তিকার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে পাশে ছিলেন তিনি। মেয়ের সঙ্গে মার্কিন মুলুকে থাকা সত্ত্বেও, ক্রমাগত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির খোঁজ রাখছিলেন।
তবে সরকার পতনের পর বর্তমানে বিভিন্ন জায়গাতে যে সকল সহিংসতার ঘটনা ঘটছে সেসবের প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্বস্তিকা লিখেছেন, ‘বাংলাদেশের নাগরিক না হয়েও, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা যখন গুলি খেয়েছে, মার খেয়েছে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। কিন্তু দু-দিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের ঘর পুড়ছে, মহিলাদের নিগ্রহ করা হচ্ছে, এমনকি দুই বাংলার অত্যন্ত প্রিয় গুণী শিল্পী রাহুলের বাড়ি আক্রমণ করা হয়েছে। এই দায় বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে নিতে হবে। নিতে হবে সকল বাংলাদেশিদের।’
প্রশ্ন রেখে স্বস্তিকা লেখেন, ‘মূর্তি ভাঙা, মুক্তিযুদ্ধের জাদুঘরে আগুন দেওয়া, এই কি ছিল কোটা আন্দোলনের উদ্দেশ্য? মুক্তিযুদ্ধ তো জেনেছিলাম, সকল বাংলাভাষী মানুষের প্রাণের মূল্য, কীভাবে আপনারা একজন স্বৈরশাসককে হটাতে গিয়ে, এই মুক্তিযুদ্ধকে আঘাত করলেন? আপনারা সকল ধরনের সাম্য ও মৈত্রীর কথা বলেছিলেন, তার প্রথম শর্ত একটি দেশের সংখ্যালঘুদের প্রাণ, মানবাধিকারের প্রতিষ্ঠা। সেটা ব্যর্থ হলো।’
স্বস্তিকা আরও লেখেন, ‘পালাবদলের সম্মুখে দাঁড়িয়ে আছেন আপনারা, সবার আগে বাংলাদেশের হিন্দুদের প্রাণ বুক দিয়ে রক্ষা করুন। যদি বলেন, এসব আপনাদের মদতে হয়নি, বাংলাদেশের মুসলিম মৌলবাদী, সুযোগ সন্ধানীরা করেছেন, তবে একটি কথাই বলব, আপনাদের স্বপ্ন ছিনতাই হতে দেবেন না, তরুণদের ত্যাগকে ব্যবহার করে, কোনও শক্তি যেন গণহত্যা না চালায়, সেই দায় দায়িত্বও আপনাদের। বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার ফিরুক যত শীঘ্র সম্ভব’
বিষয়: #প্রশ্ন #স্বস্তিকার










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 