মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্মীয় সংখ্যালঘু ও উপাসনালয়ে হামলায় মার্কিন দূতাবাসের উদ্বেগ
ধর্মীয় সংখ্যালঘু ও উপাসনালয়ে হামলায় মার্কিন দূতাবাসের উদ্বেগ

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৬ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট শেয়ার করে এ উদ্বেগের কথা জানায় মার্কিন দূতাবাস।
মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, ঢাকায় মার্কিন দূতাবাস শান্তি ও সংযমের আহ্বান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার খবরে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের বন্ধু ও অংশীদার হিসেবে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন অব্যাহত রাখবে।
অন্যদিকে, সামান্থা পাওয়ার তার এক্স হ্যান্ডেলে করা পোস্টে লিখেছেন, বাংলাদেশে সব দলের গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং জনগণের অভিপ্রায়কে সমুন্নত রাখা জরুরি। বাংলাদেশে শান্তি পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিষয়: #উদ্বেগ #উপাসনালয় #দূতাবাস #ধর্মীয় #মার্কিন #সংখ্যালঘু #হামলা










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার 