শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে : ঋতুপর্ণা
প্রথম পাতা » বিনোদন » ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে : ঋতুপর্ণা
৩২৪ বার পঠিত
শুক্রবার ● ৩১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে : ঋতুপর্ণা

রেশন দুর্নীতির মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছে। আগামী ৫ জুন লোকসভা নির্বাচনের পরদিন সকাল ১১টার মধ্যে বিধাননগরের (সিজিও) কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে এ অভিনেত্রীকে। বুধবার রাতে ঋতুপর্ণাকে এ মর্মে একটি ই-মেইল পাঠানো হয়েছে।

ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে : ঋতুপর্ণাএ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘আমাকে ইডি তলব করেছে বলে জানি না। আমার কাছে কোনও চিঠি আসেনি। কলকাতার বাড়িতেও কোনও চিঠি পৌঁছেছে বলে জানি না। তবে সত্যিই তলব করা হয়ে থাকলে আইনজীবীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

অভিনেত্রী বলেন, ‘রেশন দুর্নীতি কী তাই আমি জানি না। তবে কয়েকটি অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা হয়েছে, এই টুকুই। কয়েক দিন পরেই আমার নতুন ছবি মুক্তি পাবে। তার আগে আমাকে হেনস্তা করার চেষ্টা হচ্ছে। ষড়যন্ত্র করে আমার সম্মানহানির চেষ্টা করছে কেউ বা কারা।’

ইডি সূত্রে জানা গিয়েছে, রেশন দুর্নীতির কিছু তথ্য যাচাই করতে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে। তবে দুর্নীতির সঙ্গে অভিনেত্রীর সরাসরি কোনও যোগ রয়েছে বলে এখনও জানা যায়নি।

উল্লেখ্য, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে রয়েছেন ঋতুপর্ণা। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি ‘অযোগ্য’। রোজভ্যালি কেলেঙ্কারিতে ২০১৯ সালের জুলাই মাসে ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। ফের একবার দুর্নীতির তদন্তে উঠে এলো তার নাম।

রেশন দুর্নীতি মামলায় গত বছর অক্টোবরে রাজ্যের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে ইডি। এরপর বনগাঁ পৌরসভার প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য ও সন্দেশখালির তৃণমূলি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে ইডি।



বিষয়: #  #



আর্কাইভ

---
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন