শিরোনাম:
●   হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ●   বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত ●   আজ পবিত্র ঈদুল ফিতর ●   গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু ●   ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন ●   ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা ●   দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ●   তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৩১ মে ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ভাবনার পোশাক দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করছেন অঞ্জনা
প্রথম পাতা » বিনোদন » ভাবনার পোশাক দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করছেন অঞ্জনা
৩৭৪ বার পঠিত
শুক্রবার ● ৩১ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভাবনার পোশাক দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করছেন অঞ্জনা

ভাবনার পোশাক দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করছেন অঞ্জনাকান চলচ্চিত্র উৎসবে আশনা হাবিব ভাবনার পোশাক অনেকের নজর কাড়লেও অভিনেত্রীর খোলামেলা জামা-কাপড়কে ভালো চোখে দেখেননি ঢালিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। এমন পোশাককে দেশীয় সংস্কৃতির জন্য অপমানজনক মনে করেন তিনি।

এবারের কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অতি আধুনিক রূপে উপস্থাপন করতে গিয়ে দেশীয় নায়িকারা এমন সব পোশাকে সবার সামনে উপস্থিত হয়েছেন, যা কখনোই একজন পরিপূর্ণ বাঙালি শিল্পীর পোশাক হতে পারে না। নিজের ফেসবুক পোস্টে এসব লিখেছেন অঞ্জনা। আরও লিখেছেন, যে নায়িকার মধ্যে বিন্দু পরিমাণ শিল্পসত্বা আছে, তিনি এত বড় আসরে খোলামেলা পোশাকে উপস্থিত হতে পারেন না। খোলামেলা পোশাকে এভাবে উৎসবে হাজির হওয়াকে দেশীয় সংস্কৃতির অপমান মনে করছেন নায়িকা অঞ্জনা।

নিজের পোস্টে নায়িকা অঞ্জনা কারো নাম উল্লেখ না করলেও, তিনি কথাগুলো দেশীয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকেই বলেছেন বলে ধরে নিয়েছেন নেটিজেনরা। কারণ ফ্রান্সের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আয়োজিত কানের ৭৭তম আসরে হাজির ছিলেন ভাবনা। সেখানে রেড কার্পেটে রেড হটলুকে দেখা গেছে অভিনেত্রীকে।

জামদানি, কাতানের গাউন এবং বেশ কয়েকটি নজরকাড়া আউটফিটে দেখা যায় ভাবনাকে। ওসব আউটফিটে কান সৈকতে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী। উৎসবে সুপার গ্ল্যামারাস রেড হট জাম্পস্যুটে দ্যুতি ছড়িয়েছেন ভাবনা। বডিকন আউটফিট, পিঠে ডিপ কাট ডিজাইন, পায়ে হিলস—অভিনেত্রীর এমন ফ্যাশন নজর কেড়েছে অনেকের। তবে এসব পোশাকেরই নিন্দা করেছেন চিত্রনায়িকা অঞ্জনা।

অঞ্জনার ভাষ্য, খোলামেলা পোশাক কখনোই বাঙালি সংস্কৃতির বাহক নয়। আক্ষেপের সুরে তিনি প্রশ্ন করেছেন, বাঙালি সংস্কৃতি ও কৃষ্টির প্রতি যার কোনো মমত্ববোধ থাকে না, সে আবার কিসের শিল্পী?

এ বিষয়ে অবশ্য ভাবনা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। কান থেকে ফিরে বেশ ফুরফুরে মেজাজে আছেন এই অভিনেত্রী। কেননা, সেখানে গিয়ে একটি সিনেমায় অভিনয়ের চুক্তি করে এসেছেন ভাবনা।

তিনি জানান, কান থেকে প্রচুর আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন, যা তার জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে। এখন তাকে দেশের অনেকেই অ্যাপ্রিশিয়েট করছে। এমনকি বিদেশি মিডিয়াও তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।



বিষয়: #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস