সোমবার ● ২৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে জেসমিন বেগম নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে তার স্বামী মিলন শেখকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়।

২৯ জুলাই, সোমবার দুপুর ১টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত আসামি মিলন শেখ ফরিদপুর সদরের বিলমামুদপুর এলাকার আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার মো. সিদ্দিক শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, স্বামীর পরকীয়ার প্রতিবাদের জের ধরে ২০১৯ সালের ২০ মার্চ সকালে বিলমামুদপুরের আক্কেল মোল্যার ডাঙ্গী এলাকার স্বামীর বসতঘর থেকে জেসমিন বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তাকে স্বামীর বাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় একইদিন কোতোয়ালি থানায় গৃহবধূ জেসমিনের বাবা ইউনুস শেখ বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৭ জুলাই অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করে।
রায়ের সত্যতা নিশ্চিত করে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এ রায়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।
বিষয়: #প্রধানমন্ত্রী










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
