রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
নিজস্ব প্রতিবেদক ::
![]()
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (১৮ এপ্রিল) টেকনাফে মোতায়েনকৃত নৌবাহিনীর কন্টিনজেন্ট টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৬শ পিস ইয়াবা এবং ১ টি প্রাইভেট কার জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভাস্থ শাপলাচত্বর দিয়ে যানবাহন যোগে মাদক পাচারের পরিকল্পনা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের আটকের নিমিত্তে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নস্থ লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নেয় এবং চেকপোস্ট স্থাপন করত বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কারের (COROLLA X, Chattogram Metro -Ga, 11-7816) উপস্থিতি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও গাড়িটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, দেশের যুবসমাজ ও নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখতে উপকূলীয় এবং সমুদ্রপথে যেকোনো ধরনের মাদক প্রবেশ/পাচার প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে নৌবাহিনীর এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #ইয়াবাসহ #কার #জব্দ #টেকনাফ #নৌবাহিনী #প্রাইভেট










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 