বুধবার ● ১৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » ওমানে আশুরা উদ্যাপনে বন্দুক হামলায় নিহত ৯
ওমানে আশুরা উদ্যাপনে বন্দুক হামলায় নিহত ৯
বজ্রকণ্ঠ আন্তর্জাতিক নিউজ ডেস্ক :::

ওমানের রাজধানী মাসকাটের একটি শিয়া মসজিদের কাছে বন্দুক হামলা হয়েছে। এই ঘটনায় তিন হামলাকারীসহ চার পাকিস্তানি নাগরিক এবং একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জুলাই) শিয়া মুসলমানরা আশুরা পালন করার সময় এই হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,বন্দুক হামলায় নিহতদের মধ্যে চার পাকিস্তানি, একজন ভারতীয় এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহত হয়েছে নিরাপত্তাকর্মীসহ ২৮ জন। এই ধরনের হামলা সুন্নি মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশগুলোতে ব্যতিক্রম ঘটনা।
এক বিবৃতিতে ওমানের পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি আল-কবির আশেপাশের আলী বিন আবি তালিব মসজিদে এই হামলা হয়। পুলিশ এ হামলার জবাব দিয়েছে।
এক্সে পোস্টে পুলিশ বলেছে, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে এই হামলার উদ্দেশ্য কী বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এই বিষয়ে ওমানের পুলিশ এখনও কিছু জানায়নি।
পুলিশ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য না দিলেও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একজন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।
ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেঁচে যাওয়া ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুসলিম অধ্যুষিত উপসাগরীয় দেশ ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল।
অপরদিকে ইসলামিক স্টেট মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের তিনজন ‘আত্মঘাতী হামলাকারী’ সোমবার সন্ধ্যায় মসজিদে গুলি চালায় এবং সকাল পর্যন্ত ওমানি নিরাপত্তা বাহিনীর তাদের মধ্যে গোলাগুলি চলে।
বিষয়: #আশুরা #উদ্যাপন #ওমান #নিহত #বন্দুক #হামলা










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 