বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
বজ্রকণ্ঠ::
![]()
ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তাঁরা। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব। পরে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। গায়িকার স্বামী পেশায় একজন মডেল ও চাকরিজীবী। তাঁদের দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।
এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ ঘটে।
কণ্ঠশিল্পী পূজার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এরমধ্যে রয়েছে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’-এর মতো জনপ্রিয় গান।
বিষয়: #কণ্ঠশিল্পী #করলেন #পূজা #ফের #বিয়ে










অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা’
আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান 