শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে রেফারি ব্রাজিলের ক্লাউস
প্রথম পাতা » Draft » আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে রেফারি ব্রাজিলের ক্লাউস
৩০০ বার পঠিত
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে রেফারি ব্রাজিলের ক্লাউস

বজ্রকণ্ঠ নিউজ ডেস্ক:
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে রেফারি ব্রাজিলের ক্লাউস
টানা দ্বিতীয়বারের মতো কোপার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এবারের কোপা জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে আর্জেন্টাইনরা।

আগামী সোমবার (১৫ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে মেসির দল। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস।

কনমেবল বৃহস্পতিবার (১১ জুলাই) কোপার ফাইনাল কারা পরিচালনা করবেন তার নাম প্রকাশ করেছে। সেখানে তারা জানিয়েছে, রাফায়েল ক্লাউসের সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। এই দুই রেফারিও ব্রাজিলিয়ান। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন দুই ব্রাজিলিয়ান। তারা হচ্ছেন রডোলফো টস্কি এবং দানিলো মানিস।

৪৪ বছর বয়সি এই ব্রাজিলিয়ান রেফারি ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করে আসছেন। দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিশিয়াল হিসেবে বিবেচনা করা হয় রাফায়েল ক্লাউসকে। এবারের কোপা আমেরিকার বেশকিছু ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস। এছাড়াও বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাইপর্ব, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সহ প্রায় সকল বিশ্ব টুর্নামেন্টেই ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এদিকে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো কোপা ফাইনাল খেললেও, দীর্ঘ ২৩ বছর পর কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ২০০১ সালে সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল কলম্বিয়া। সেবার মেক্সিকোকে হারিয়ে শিরোপাও জিতেছিল দলটি। আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচের আগে কলম্বিয়াকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। ২০২২ সালের পর আর আন্তর্জাতিক ফুটবলে কোনো ম্যাচ হারেনি দলটি। এরপর টানা ২৮ ম্যাচে অপরাজিত আছে দলটি। চলমান কোপা আমেরিকায়ও কোনো ম্যাচ হারেনি কলম্বিয়া।

আর আর্জেন্টিনার জন্য ম্যাচটি আবেগে মোড়া। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন দলটির তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। লিওনেল মেসিও ক্যারিয়ারের ইতি টানতে পারেন এই ম্যাচ দিয়ে। সেমিফাইনালে জয়ের পর এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এই দুই তারকার জন্য হলেও ম্যাচটি জিততে চাইবে আর্জেন্টাইনরা।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা