বুধবার ● ১০ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রশ্নফাঁস : পিএসসির দুই উপ-পরিচালকসহ ৫ জন বরখাস্ত
প্রশ্নফাঁস : পিএসসির দুই উপ-পরিচালকসহ ৫ জন বরখাস্ত
বজ্রকণ্ঠ নিউজ :

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পিএসসির দুই উপ-পরিচালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৯ জুলাই, মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন উপ-পরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডিসপাচ রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।
পিএসসি জানায়, গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের সহায়তা করার অভিযোগে কমিশন সচিবালায়ের পাঁচজন কর্মকর্তা-কর্মচারীকে সিআইডি গ্রেপ্তার করে এবং তাদের কারাগারে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় ১৫/৩১০ নম্বর মামলা দায়ের এবং মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৩৯ (২)অনুসারে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিষয়: #উপ #জন #দুই #পরিচালকসহ #পিএসসি #প্রশ্নফাঁস #বরখাস্ত










ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও 