শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্ত
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্ত
৩৫৩ বার পঠিত
রবিবার ● ৭ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্ত

বজ্রকণ্ঠ নিউজ
এখন বিলিয়ন কালার শেডের স্ক্রিনে উপভোগ করুন খেলার দুর্দান্ত সব মুহূর্ত
২০০৬ সালের ১৬ জুন বৃষ্টিস্নাত সন্ধ্যায় আর্জেন্টিনার কনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপ অভিষেকে দুর্দান্ত গোল করে দেশটির সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হন তিনি—অভিজাত লিভিং রুমের বিশাল সিআরটি টিভি থেকে শুরু করে, গলির চায়ের দোকানের রেডিওর সামনে বসা সকল ফুটবলপ্রেমীদের স্মৃতিতে স্থায়ী হয়ে গিয়েছে মুহূর্তটি। ৪:৩ রেশিওর ঝিরঝিরে পর্দার ঝাপসা ছবিতেও এখনও অবিস্মরণীয় লিওনেল মেসির বিশ্বকাপ অভিষেকের সে দিনটি।

ইতোমধ্যে কেটে গেছে প্রায় দুই দশক। সেদিনের ‘লা পুলগা’-কে দেখে মোহিত হয়ে অনেকেই অ্যানফিল্ড, অ্যালিয়াঞ্জ, বার্নাব্যু ও ক্যাম্প ন্যুর মতো বিখ্যাত স্টেডিয়ামে খেলার স্বপ্ন দেখা শুরু করেছে। তার ধারাবাহিকতায় আমরা এখন দেখছি জুড বেলিংহাম ও লামিনে ইয়ামালের মতো তারকাদের ফুটবল জাদু। খেলার জমজমাট মরসুম শুরু হয়েছে। ইউরো ২০২৪ ও ২০২৪ কোপা আমেরিকার উত্তেজনা এখন তুঙ্গে। তাই নিজ বাসায় হোক কিংবা বন্ধুদের সাথে কোন রেস্তোরাঁয়, অথবা হোক কাজের ফাঁকে একটু করে স্কোর দেখা – ফুটবলে মজে আছি আমরা সবাই।

মাঠে গিয়ে খেলা দেখতে না পারলেও, এখনকার জীবন্ত ছবির আধুনিক টেলিভিশনে খেলা দেখার অভিজ্ঞতাই অন্যরকম; কখনও কখনও মনে হয় যে লিভিং রুমে লাইভ চলছে ম্যাচটি, একটু হাত বাড়ালেই ছোঁয়া যাবে প্রিয় ফুটবলারকে। আমাদের ফুটবল দেখার অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করে তুলতে পারে প্রাণবন্ত স্ক্রিনের দুর্দান্ত টিভি!

এমন একটি টিভি, যেখানে বেলিংহাম কিংবা মুসিয়ালার গোল লাইভ দেখতে না পারার জন্য একদমই আফসোস হবে না। যেটার ডাইনিমক কন্ট্রাস্ট এতই দুর্দান্ত যে এক ঝলকেই হ্যারি কেইনের বুট চিনতে পারবে স্নিকারহেডরা। এবং, যেটার অ্যাম্বিয়েন্ট সাউন্ডের সাথে অনায়াসেই গলা মিলিয়ে কোরাস গাইতে পারবেন ফুটবলপ্রেমীরা!

বড় টেলিভিশন এখন প্রায় ঘরে ঘরেই দেখা যায়, কিন্তু প্রাণবন্ত ছবির উপভোগ্য ব্যাপারটা এখনও ততটা প্রচলিত নয়। দিনের শেষে আরাম করে বসে কোন এক সাসপেন্স থ্রিলার দেখার জন্য তা যথেষ্ট হলেও, বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তদের সাথে তাল মিলিয়ে, লাইভ প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করতে দরকার এর চাইতেও বেশি কিছু। স্পষ্ট ছবি ও স্মুথ ট্রানজিশন সহ টিভি দেখার সেরা অভিজ্ঞতা আমাদের খেলা দেখার চিরায়ত অভিজ্ঞতাকেই বদলে দিতে পারে। খেলোয়াড়দের অভিব্যক্তি থেকে শুরু করে মাঠের অবস্থা অত্যন্ত সূক্ষ্মতার সাথে যাচাই করতে চাই আমরা। আর এখন এ সবকিছুই সম্ভব স্যামসাংয়ের সিইউ৮০০০ টিভি মডেলে। টানা ১৮ বছর ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করে আসা স্যামসাং আমাদের খেলা দেখার উত্তেজনা বাড়িয়ে তুলছে কয়েক গুণ।

এই ফোরকে ইউএউচডি স্মার্ট টিভির ডাইন্যামিক ক্রিস্টাল কালার টেকনোলজিতে রয়েছে এক বিলিয়ন কালার শেড; ফলে, স্ক্রিনের মধ্যে যাই চলুক না কেন, মনে হবে যেন বাস্তব! স্পোর্টস চ্যানেলগুলো এখন অনেক ভালো মানের আউটপুট দেয়। বাজারের বিভিন্ন সেট টপ বক্স দেয় উচ্চতর রেজল্যুশন। নিজেদের দুর্দান্ত কিছু প্রোডাকশন নিয়ে পিছিয়ে থাকছে না ওটিটি প্ল্যাটফর্মগুলিও। তাই সেরা পিকচার কোয়ালিটি ছাড়া কি চলে? ১ বিলিয়ন কালার শেডের ফোরকে টিভিতেই পাওয়া যাবে দুর্দান্ত ইমেজ ডেলিভারি!

একইসাথে, আভিজাত্য ও স্বাচ্ছন্দ্যদায়ক ভিউয়িং অভিজ্ঞতা নিশ্চিতে স্যামসাংয়ের সিইউ৮০০০ -এ ব্যবহার করা হয়েছে এয়ারস্লিম ডিজাইন ও ফোরকে ক্রিস্টাল প্রসেসর। খেলার মৌসুমের এই উত্তেজনায় তাক লাগিয়ে দিতে এতে আরও আছে মোশন অ্যাকসেলেরেটর ও হাই ডাইনামিক রেঞ্জ সহ উদ্ভাবনী অন্যান্য ফিচার।



বিষয়: #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক
অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ থেকে আমাদের খবর কীভাবে শেয়ার করবেন
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার স্যামসাংয়ের সাথে রমজানের আনন্দ হোক দ্বিগুণ, এআই অ্যাপ্লায়েন্সে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার
ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা ডেটা চার্জ ছাড়াই ইমোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলালিংকের গ্রাহকেরা

আর্কাইভ

---
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও বিয়ার জব্দ
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত