বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » Draft » পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহনন
পাইকগাছায় প্রেমিক যুগলের আত্মহনন
::মসিউর রহমান, পাইকগাছা::
খুলনার পাইকগাছায় এইচএসসি পরিক্ষার্থী প্রেমিক যুগল আত্মহনন করে ভালো বাসার দৃষ্টান্ত রেখে গেলেন। বুধবার রাতে উপজেলার গড়ইখালীতে পৃথক ভাবে প্রেমিক জুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত দু’জনেই গড়ইখালী কলেজের চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ দু’টি মৃতদেহ উদ্ধার করে পৃথক ভাবে লাশ মর্গে পাঠিয়েছেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে, নিহত কলেজ ছাত্রী প্রিয়াংকার অন্যত্র বিয়ের কথা-বার্তা চলছিল। এ নিয়ে প্রেমিক ব্রজ’র সাথে তার মান-অভিমান চলছিল। বুধবার সন্ধ্যার পূর্বে প্রেমিকা প্রিয়াংকা তার প্রেমিক ব্রজ’র মোবাইলে আত্মহত্যার শেষ ম্যাসেজ পাঠায়। নিহতের স্বজন ও থানা পুলিশ জানান, বুধবার সন্ধ্যার পূর্বে গড়ইখালী ইউপি’র দক্ষিণ বাইনবাড়ীয়ার পরিতোষ মন্ডল ও তার স্ত্রী বিলে গরু আনতে যায়। এ ফাঁকে এ দম্পতির মেয়ে এইচএসসি পরিক্ষার্থী প্রিয়াংঙ্কা মন্ডল বসত ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ঝুঁলে আত্মহত্যা করেন। সন্ধ্যার পরেই প্রেমিকার আত্মহত্যার খবর জানতে পেরে প্রেমিক ব্রজ মন্ডল বাড়ির পিছনের শিরিশ গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে! নিহত ব্রজ গড়ইখালীর হোগলারচকে মামার বাড়ি থেকে লেখাপড়া করত। সে কয়রা উপজেলার মহেশ্বরীপুরের নোয়ানী গ্রামের জয়দেব মন্ডলের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করে থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, প্রেম ঘটিত মান-অভিমানে দু’পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আরোও বলেন, নিহত প্রিয়াংকার লাশের সুরতহাল করাকালে রাত সাড়ে ১০টার দিকে খবর পাই ব্রজ মন্ডলও গলায় রশিতে আত্মহত্যা করেছেন।
বিষয়: #আত্মহনন #প্রেমিক #যুগলের










মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত 