শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে এক গৃহবধূ নিখোঁজ তিন বছরের এক কন্যার আহাজারী
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে এক গৃহবধূ নিখোঁজ তিন বছরের এক কন্যার আহাজারী
৩৩৫ বার পঠিত
মঙ্গলবার ● ২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৌলতপুরে এক গৃহবধূ নিখোঁজ তিন বছরের এক কন্যার আহাজারী

খন্দকার জালাল উদ্দিন:
কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ রয়েছেন ২৩ বছর বয়সী মিম আরা। রেখে গেছেন তিন বছরের এক কন্যা সন্তান। মিমের খোঁজে দিশেহারা পরিবার। কুষ্টিয়ার দৌলতপুরের আনোয়ারুল ইসলামের মেয়ে, একই গ্রামের রেজাউলের স্ত্রী মিম নিখোঁজ রয়েছেন আড়াই মাসের বেশি।

চলতি বছরের এপ্রিলের ১০ তারিখ দৌলতপুর থানায় নিখোঁজ মর্মে আইনী সহায়তা চান মিমের দাদা। প্রতিবেদন লেখা পর্যন্ত গেলো ৮০ দিনে নিজেরাও খোঁজাখুঁজি করেন অনেক। কিন্তু, খোঁজ মিলেনি মিমের।

জানা গেছে, দৌলতপুরে হোগলবাড়িয়া ইউনিয়নের বৈদ্যনাথতলা বিসিকে গ্রামে নিজ বাবার বাড়িতে কন্যা সন্তানকে রেখে কুষ্টিয়া শহরে একটি বেসরকারি চাকরির পরীক্ষা দিতে যান মিম। পরদিন তার সাথে কথা হলে চাকরি হয়েছে বলে জানায় পরিবারকে। বাড়ি থেকে বের হওয়ার তৃতীয় দিন থেকে শশুর বাড়ি কিংবা বাবার বাড়ির কেউই যোগাযোগ করতে পারেনি মিমের সাথে।

নিখোঁজ নারীর স্বামী একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল হক জানান, চাকরির পরীক্ষার কথা বলে বাবার বাড়ি থেকে আমার স্ত্রী বের হয়, এরপর তার বাবার বাড়ির সাথে কয়েকবার যোগাযোগ হলেও আমার সাথে যোগাযোগ হয়নি, শিশু বাচ্চা নিয়ে আমরা এবং আমার শশুরের পরিবার সবাই দিশেহারা হয়ে খুঁজছি মিমকে। মিমের মা শ্যামলী আক্তার বলেন, চাকরি হয়েছে পর্যন্ত জানিয়েছে মিম। এরপর আর ফোনে তাকে পাওয়া যায়নি। মাঝেমধ্যে ফোনটি খোলা পাওয়া গেলেও কল রিসিভ হয় না।

এবিষয়ে তদন্ত সংশ্লিষ্ট দৌলতপুর থানার এসআই চাঁদ আলী বলেন, আমরা মিমের ব্যবহৃত মোবাইল ফোন সহ বিভিন্ন সুত্র ধরে তাকে খুঁজে পাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মেয়েটি তার পরিবারের সাথে শেষ কথায় বলেছিলো– ‘যেখানে আছি ভালো আছি’।দৌলতপুরে এক গৃহবধূ নিখোঁজ তিন বছরের এক কন্যার আহাজারী



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।। নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে  জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

আর্কাইভ

---
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক