রবিবার ● ৩০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ৪ শিক্ষককে বহিস্কার
দৌলতপুরে এইচএসসি পরীক্ষায় ৪ শিক্ষককে বহিস্কার
খন্দকার জালাল উদ্দীন, বজ্রকণ্ঠ নিউজঃ

এইচএসসি পরীক্ষায় কুষ্টিয়ার দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রে ৪ জন শিক্ষককে বহিস্কার করা হয়েছে। রবিবার পরীক্ষা চলাকালে মোবাইলফোন নিয়ে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। বহিস্কার বা অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আল্লারদর্গা নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক জাহিদ হোসেন ও আহসাননগর কারিগরি কলেজের প্রভাষক মামুন অর রশিদ ও মাজহারুল হক।
দৌলতপুর গার্লস কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ রেজাউল করিম জানান, নিষেধাজ্ঞা সত্বেও মোবাইলফোন নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় ৪জন শিক্ষকের কাছ থেকে মোবাইলফোন উদ্ধার করে তাদেরকে বহিস্কারের নির্দেশ দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশনা মোতাবেক পেয়ে ৪জন শিক্ষককে বহিস্কার বা তাদের কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন নিয়ে দায়িত্ব পালন করার সময় ৪ জন শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এইচএসসি বা সমমানের পরীক্ষা রবিবার থেকে শুরু হয়েছে।
বিষয়: #এইচ #এসসি #দৌলতপুর #পরীক্ষা #বহিস্কার #শিক্ষক










গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন 