মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)::
![]()
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার রাতে কাল বৈশাখী ঝড় আঘাত হেনেছে। আকস্মিক এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে আমগাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও দোকানপাট, পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। কৃষকরা জানায়, কয়েকদিন আগের শিলা বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই শনিবার রাতে আবারও শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে আমবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অসংখ্য আমগাছ উপড়ে পড়ে। ফলে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। এছাড়া শিবগঞ্জ পৌর এলাকা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে পড়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, শনিবার রাতে এলাকায় ব্যাপক ঝড় হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা কৃষি বিভাগের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরি ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়: #কালবৈশাখী #তাণ্ডব #শিবগঞ্জ










পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন
শিবগঞ্জে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
মুফতী আবুল হাসান এমপিকে কানাইঘাট এসোসিয়েশন মিশিগানের সংবর্ধনা স্মারক প্রদান
সিলেট সদর উপজেলা জামায়াতের ওয়ার্ড-ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির
শহীদ মিনারে সিলেট মহানগর মহিলা জামায়াতের মানববন্ধন আজ
মন্ত্রী আরিফুল হকের হাঁটার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সঙ্গীরা!
একটু গম্ভীর ও সচেতনতামূলক পোস্ট
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ফুলবাড়ীতে ভুমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত 