সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
সৈয়দ মিজান::
![]()
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৬: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা শুরু করল জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড ‘টিফিনবক্স’। সম্প্রতি মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির দ্বিতীয় আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়, রাজধানীর গুলশান-২ আউটলেটে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করেই মোহাম্মদপুরে নতুন শাখাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই আউটলেটে টিফিনবক্সের জনপ্রিয় সব খাবারের আয়োজন থাকছে। মেন্যুতে রয়েছে সিগনেচার ঝুরা মাংসের খিচুড়ি, জিলাপি, বিভিন্ন স্বাদের রোল, সিঙ্গারা এবং লাচ্ছিসহ আরও নানা পদের ফাস্ট ফুড।
বি-ট্র্যাক গ্রুপের কনসার্ন টিফিনবক্স কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের প্রত্যাশা পূরণ এবং মানসম্মত খাবার আরও মানুষের কাছে পৌঁছে দিতেই তাদের এই সম্প্রসারণ।
মোহাম্মদপুরের ২/১২, নুরজাহান রোডে (ঢাকা-১২০৭) অবস্থিত এই আউটলেটটি এখন থেকে ভোজনরসিকদের জন্য উন্মুক্ত থাকবে। ভোজনরসিকরা আশা করছেন, গুলশানের মতো মোহাম্মদপুরের এই শাখাতেও খাবারের মান ও স্বাদ বজায় থাকবে।
বিষয়: #আউটলেট #জন্য #টিফিনবক্স #নতুন #ভোজন #মোহাম্মদপুর










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 