বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » গাবতলীতে মহিলাদল নেত্রী আলেয়া বেগমের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু
গাবতলীতে মহিলাদল নেত্রী আলেয়া বেগমের কবর জিয়ারত করলেন সাবেক এমপি লালু
আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া)।।
![]()
৭ই এপ্রিল-২৬ মঙ্গলবার বিকেলে বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন মহিলাদলের সভাপতি করিমপাড়া গ্রামের আলেয়া বেগমের কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, সোনারায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবিএম আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পেস্তা, বিএনপি নেতা আব্দুল হালিম মন্ডল, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম বিপ্লব, যুবদল নেতা শাফিউর রহমান জনি, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুর রহমান মিলন, সোনারায় ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মরহুম পরিবারের সদস্য মুঞ্জুরুল ইসলাম, নুর আলম সহ স্থানীয় মুসল্লীগন।
উল্লেখ্য, মরহুমা আলেয়া বেগম সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সাত্তারের সহধর্মিনী ছিলেন।
শেষে মরহুমা আলেয়া বেগম এর রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত কালে শান্তনা দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে সমবেদনা জ্ঞাপন করেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
মরহুমা আলেয়া বেগম সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সোনারায় ইউনিয়ন আনসার ও ভিডিপি এর “ইউনিয়ন দলনেত্রী” ছিলেন।
বিষয়: #আলেয়া #গাবতলী #নেত্রী #মহিলাদল










নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ: সংবাদ সম্মেলন
রাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 