সোমবার ● ৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতনিধি:
![]()
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের চাকায় পিষ্ট হয়ে এমরান মিয়া (২৮) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার সকালে আত্রাই রেল ওয়ে স্টেশনে এঘটনাটি ঘটে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত এমরান মিয়া পিরোজপুর পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, কনস্টেবল এমরান মিয়া পিরোজপুর পুলি কন্ট্রোল রুম থেকে রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন যোগে শ্বশুর বাড়ী নওগাঁর আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে আসছিলেন। সকালে ট্রেনটি গতি কমিয়ে আত্রাই স্টেশন অতিক্রম করার সময় এমরান মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এসময় ট্রেনের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। তবে তার গ্রামের বাড়ি বাগেরহাট বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ওসি আব্দুল করিম।
বিষয়: #আত্রাই #চাকা #ট্রেন #দুই #পা #পিষ্ট #পুলিশ #বিচ্ছিন্ন #সদস্যে #হয়ে










সুনামগঞ্জে প্রশাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী
টিলাগড়ে শাহপরান পশ্চিম থানা জামায়াতের লিফলেট বিতরণ
বাংলাদেশ–ফিলিপাইন দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ‘ব্রিজিং নেশনস, বিল্ডিং প্রসপারিটি’ শীর্ষক রোডম্যাপ প্রকাশ করেছে বিপিসিসিআই
ভোজনরসিকদের জন্য মোহাম্মদপুরে ‘টিফিনবক্স’-এর নতুন আউটলেট
রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ
শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় ৭ম দিনে রক্তদান কর্মসূচী অনুষ্টিত
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মীদের স্বীকৃতি দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ বাংলাদেশ
সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে ড. এনামুল হক চৌধুরীর শোক
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা 